
রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করে ভাইরাল ৭ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মালদা কলোনিসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তরুণেরা হলো, মো. সোহেল রানা (২১), মো. মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো. রফিকুল ইসলাম সম্রাট (২১), মো. নাজমুস সাকিব আবির (২১), মো. মোহাইমিনুল শেখ (২০), মো. জিসাদ (২০) ও মো. মারুফ হোসেন (২১)। এঁরা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।
বুধবার দুপুরে শাহ মখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি। তিনি বলেন, ‘রাজশাহীতে কিশোরগ্যাংয়ের একটি তালিকা করা আছে। এরা এই তালিকার বাইরে। এরা নতুন কিশোরগ্যাং। গতকাল রাতে ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
উপপুলিশ কমিশনার বলেন, নৃত্যের সময় তাঁদের কাছে যেসব অস্ত্র দেখা গিয়েছিল, সেসব অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তাঁরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কাজ শুরু করে পুলিশ। পরে রাতে অভিযান চালিতে তাঁদের আটক করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না