
নরওয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে। এই ঐতিহাসিক জয়ের পর, দলের কোচ স্তালে সোলবাকেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে তারা লড়াই করতে প্রস্তুত।
২৮ বছর পর বিশ্বকাপে নকআউট পর্বে পৌঁছানো নরওয়ের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। সোলবাকেন ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “তোমরা আজ ইতিহাস তৈরি করেছ। দেশের ২৮ বছরের যন্ত্রণা আর আক্ষেপের অবসান ঘটিয়েছ।”
সোলবাকেন আনচেলত্তির উদ্দেশ্যে বলেন, “কার্লো আনচেলত্তি, তুমি অপেক্ষা করো। আমরা আসছি।” নরওয়ের বিরুদ্ধে ব্রাজিল এখনও পর্যন্ত জয়লাভ করতে পারেনি। দুই দলের চার দেখায় নরওয়ে জিতেছে দুটি ম্যাচ এবং বাকি দুটি ড্র হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে নরওয়ে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল।
নরওয়েজিয়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, “ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে।” অন্যদিকে, দলের প্রধান স্ট্রাইকার আর্লিং হালান্ড ব্রাজিলকে সমীহ করে বলেন, “জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।”
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail