
কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মাদক ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে, থানার অদূরে একটি সেমিপাকা ঘরে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানো হয়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ঘরটি ঘেরাও করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ডাকাডাকি করলেও ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। পরে পুলিশ দরজা ভেঙে ফেলার ঘোষণা দিলে তারা বাধ্য হয়ে দরজা খুলে দেয়।
পুলিশকে দেখে জুবায়েদ উল্লাহ জুয়েল দ্রুত টয়লেটে লুকিয়ে পড়েন, কিন্তু সেখান থেকে তাকে উদ্ধারসহ মোট ৬ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটকের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক শত শত স্থানীয় মানুষ ভিড় করেন। আটককৃত জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail