সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের ১ ও ২নং ওয়ার্ডে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রথমে ১নং ওয়ার্ডে পগলাবাড়িস্থ জজ মিয়ার বাড়ি হইতে নাজিরের বাড়ি হয়ে টিসিরোড পর্যন্ত এবং পরে ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের পিছন থেকে খালপার পর্যন্ত পৃথক দুটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
এসময় ১নং ওয়র্ডে উদ্ধোধন কালে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন।
২নং ওয়র্ডে উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নাসিকের ঠিকাদার এম,এম,সাগর, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, নাসিকের পৌকশলী সুমন চন্দ দেবনাথ, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাঈদুর রহমান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, ২নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ডালিম মোহাম্মদসহ আরো অনেকে।
উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। মাননীয় প্রধানম ন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নাসিকের উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail