প্রতিদিনের বিনোদন:
সিনেমার ব্যস্ততা কম থাকলেই ভিন্নধর্মী মেকওভার ও ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার কনে সাজে নতুন লুকে ধরা দিলেন তিনি। তবে চমক এখানেই নয় এই ফটোশুটে তার সঙ্গে বর বেশে দেখা গেছে চিত্রনায়ক আদর আজাদকে। তাদের একসঙ্গে ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ফটোশুটের বেশ কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সেখানে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গা ও হলুদ ওড়নায় কনের সাজে দেখা গেছে তাকে। কানে ও গলায় ভারী অলংকারে সাজ পূর্ণতা পেয়েছে তার।
অন্যদিকে আদর আজাদকে দেখা গেছে লাল কাজ করা পাঞ্জাবিতে। বর-কনের সাজে দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি পোজ দিতে দেখা গেছে। কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন তারা।
অবশ্য এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বিশেষ একটি ব্রাইডাল মেকওভার ফটোশুট। নিজের পোস্টে পুরো আয়োজনের নেপথ্যে থাকা শিল্পী ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়েছেন অপু। ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’
ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর অপু-আদরের জুটি নিয়ে প্রশংসায় মেতেছেন অনেকে। কারও কারও মন্তব্য, একফ্রেমে দুজনকে বেশ মানিয়েছে। এমনকি শাকিব খানের সঙ্গে অপুর জুটির প্রসঙ্গ টেনেও মন্তব্য করেছেন কেউ কেউ। তাদের দাবি, শাকিবের চেয়েও আদর আজাদের পাশে অপুকে বেশি মানিয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail