মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নান্নু মিয়া আর নেই।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
নান্নু মিয়া মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি দুইবার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার বড় ছেলে রোবেল মিয়া বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় খাগুরিয়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail