মতলব প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে প্রাথমিকে ‘গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণার এই সাফল্যে চাঁদপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ সৃষ্টি হয়েছে।
হোসনে আরা শহেরর আব্দুল করিম পাটওয়ারী সড়কের বাসিন্দা। তাঁর স্বামী নেয়ামত হোসেন পেশায় সাংবাদিক। এর আগে তিনি সদরের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে চাঁদপুর সদর উপজেলা, পরে জেলা ও চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
সর্বশেষ (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় পর্যায়ে নির্বাচনে হোসনে আরা তৃতীয় স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে দেশের ৮ বিভাগ হতে মোট ২৪জন শিক্ষকদের প্রতিযোগিতার মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই ও মূল্যায়নের পর তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।
হোসনে আরার এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি চাঁদপুরের শিক্ষা অঙ্গনের জন্যও গৌরবের। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে তিনি ভূমিকা রেখে আসছেন।
তাঁর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের খবরে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, একজন শিক্ষকের এই ধরনের জাতীয় স্বীকৃতি অন্য শিক্ষকদের নিষ্ঠা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে। হোসনে আরার এই সাফল্য চাঁদপুরের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তাঁর এই অর্জনে গর্বিত স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টরা।
তাঁর এই সাফল্যের জন্য তিনি স্থানীয় এমপি, মন্ত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও পিটিএ সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail