সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি খালে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মো. জনি ইসলাম, সদস্য সচিব মেহেদী হাছান সানি, সাংগঠনিক সম্পাদক মো. জনি পাঠান, যুগ্ম সম্পাদক মো. শাহিন আহমেদ, মো. সুমন মিয়া, মো. সালাউদ্দিন মিয়া, আনিস দেওয়ান, কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
কর্মসূচিতে নেতারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে জলাশয় দখল ও দূষণ রোধের পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জলজ সম্পদ রক্ষা করা সম্ভব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail