প্রতিদিনের বিনোদন:
প্রথম দেখায় হয়তো অনেকেই চিনতেই পারবেন না। এলোমেলো রুক্ষ চুল, মলিন মুখে ক্লান্তির ছাপ, পরনে সাদামাটা পুরোনো শাড়ি। এ যেন চেনা সেই দীপা খন্দকার নন! সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এমনই একটি ছবি প্রকাশের পর ভক্তদের মনে প্রশ্ন, হঠাৎ তার এমন রূপ কেন?
তবে রহস্যের উত্তর মিলেছে। এটি বাস্তবের কোনো পরিবর্তন নয়, নতুন একটি চরিত্রের প্রয়োজনে এমন সাজে হাজির হয়েছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে নানান ধরনের চরিত্রে দেখা গেছে দীপা খন্দকারকে। এবারও ব্যতিক্রমী এক চরিত্রে নিজেকে ভেঙেছেন এই অভিনেত্রী। জানা গেছে, নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এ এমন রূপেই দেখা যাবে তাকে।
গত রোববার,১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই ভিন্নধর্মী সাজের ছবি প্রকাশ করেন দীপা। ছবিতে তাকে রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারা ও সাদামাটা শাড়িতে দেখা যায়। ছবিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকেই অবাক হয়েছেন এবং সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
দীপা জানান, ‘কর্মফল’ সিরিজটি প্রতি সোম ও মঙ্গলবার দুপুর ১টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এরই মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম পর্ব। দর্শকদের মধ্যেও সিরিজটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজুসহ আরও অনেকে।
নতুন এই সিরিজে দীপা খন্দকারের চরিত্রটি কেমন এবং গল্পের সঙ্গে তার এই ব্যতিক্রমী রুপের সম্পর্ক কী তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বগুলোর জন্য।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail