মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৫ মামলার আসামি মো. সুমন প্রধান(৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৪ সেপ্টেম্বর ) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেছে। এর আগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে ১৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো হাফিজুর রহমান মানিক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সম্রাট সুমন প্রধানকে উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। সে পালিয়ে পালিয়ে থাকতো। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫ টি মামলা রয়েছে।
মো. সুমন প্রধান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামের মো. এবাদুল্যাহ প্রধানের ছেলে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১ টি জিআর পরোয়ানা মূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২৫ টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোর গ্যাং,মাদক ও অপরাধ নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail