চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে ভূমি জবরদখল কারীদের বিচারের দাবীতে গত সোমবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ছয়ানী টবগা গ্রামের আজিজুর রহমান চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি তার পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তি জবরদখলকারী তার জেঠাতো ভাই আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস মুক্তা (৪৬) ও চাটখিলের মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং লিমিটেড এর মালিক মনির হোসেন প্রকাশ মনির হুজুর (৪৮) সহ ভূমিদস্যুদের বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান চৌধুরী জানান, তার পৈত্রিক সূত্রে ভোগদখলীয় সম্পত্তির কিছু অংশ তার জেঠাতো ভাই মুক্তা মনির হুজুরের কাছে বায়নাচুক্তি করে তড়িঘড়ি করে বালি ফেলে তার সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছে। খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে এসে তার আত্মীয় স্বজনসহ স্থানীয় লোকজন নিয়ে পরিমাপ শেষ না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার অনুরোধ জানান। তারা আইনকানুনের তোয়াক্কা না করে জবরদখল করতে থাকে। তখন তিনি গত (২ সেপ্টেম্বর) বুধবার তার জেঠাতো ভাই মুক্তা এবং মনির হুজুর সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তকারী চাটখিল থানার এস আই আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা এবং দু'পক্ষ কে গত সোমবার সকালে কাগজপত্র নিয়ে থানার গোল ঘরে বৈঠকের জন্য ডাকলে বৈঠকে উভয়পক্ষ উপস্থিত হয়। কিন্তু এর মাঝে মুক্তা এবং মনির হুজুরের লোকজন আজিজুর রহমান চৌধুরীর ভোগদখলীয় জায়গার গাছ গাছালি ও সীমানা প্রাচীর ভেঙ্গে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এই খবর পেয়ে সোমবার দুপুরে আজিজুর রহমান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি সরজমিনে দেখে এসে থানায় পুনরায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা এবং ভূমি জবরদখল কারীদের বিচারের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস মুক্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার মালিকীয় ভূমি বিক্রি করেছি, আজিজুর রহমান চৌধুরীর ভূমি বিক্রি করিনি।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি গত সোমবার দুপুরে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail