প্রতিদিনের নিউজ:
দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র শাশুড়ি নূর জাহান বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, এক কন্যা, তিন পুত্র, দুই ভাই, এক বোন ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ধনুহাজী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে ধনুহাজী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার নামাজে জানাজায় রাজনৈতিকবিদ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail