মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব বাজারে সোমবার (৩১ আগস্ট) রাতে হঠাৎ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে পৌরসভা কর্তৃক ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স না থাকা এবং রেষ্টুরেন্টে অপরিচ্ছন্ন থাকার কারনে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ঔষধ ফার্মেসী রয়েছে ৫ টি। সেগুলোর মধ্যে রয়েছে রুপা ফার্মেসী ১ হাজার টাকা,মুক্তা মেডিসিন ১ হাজার টাকা,সরকার মেডিসিন ১হাজার টাকা,আর্শ্বিবাদ ফার্মেসী ২হাজার টাকা সুমাইয়া ফার্মেসী ১হাজার টাকা এবং ফরাজী রেষ্টুরেন্ট ১হাজার টাকা ও হাজী বিরিয়ানি ১ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ছাইফুর রহমান এবং মতলব দক্ষিণ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail