প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে নারী নির্যাতন মামলায় একজন এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার,২৬ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি মো. আবুল খায়ের (৪০) ও মো. মোস্তাক (৪৫)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত নুরু মিয়া ও কামরুল ইসলাম ভেল এবং নারী নির্যাতন মামলার আসামি কাজী রাসেল (৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail