প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামে একজন পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া মুসলিম নগর এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি জ¦ালানি তেল সরবরাহকারি গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদের চা দোকানে যান। এ সময় অজ্ঞাত ১০ থেকে ১২ জন লোক এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে সজীবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ##
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail