নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরহুম ইউসুফ মেম্বারের পুত্রবধূ সাবিনা ইয়াছমিন তাঁর ছয় দফা কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি।
রোজ রবিবার বিকাল চারটা থেকে মাগরিব পর্যন্ত ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অদ্য শতাধিক নারীর অংশগ্রহণে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবিনা ইয়াছমিন নিজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর ছয় দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।
এ সময় ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পরিবারের নারী ও ভোটাররা সাবিনা ইয়াসমিনকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনেকেই তাঁকে পরিবারের বউ হিসেবে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া ও আশীর্বাদ করেন।
লিফলেট বিতরণকালে সাবিনা ইয়াসমিন বলেন, আমি আপনাদের পরিবারেরই একজন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে আমার ঘোষিত ছয় দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারীদের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।
এ সময় অদ্য শতাধিক নারী কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে থেকে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail