সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকার তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আব্দুল্লাহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শান্তিনগর এলাকার মো. লিটন মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিক্ষার্থীর বাসায় একা পেয়ে শিক্ষক আব্দুল্লাহ তাকে বলাৎকার করেন। বিষয়টি কাউকে জানালে মারধর ও ভয়ভীতি দেখানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।
বুধবার দুপুরে শিক্ষার্থী তার মাকে বিষয়টি জানালে এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail