মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী সাত্তার মাস্টারের মোড়ে একটি সেলুন থেকে গাঁজাসহ যুবককে আটক করেছে পুলিশ। বাইশপুর গ্রামের কুদ্দুস প্রধানের ছেলে রহমান প্রধান (১৭)।মঙ্গলবার(১৮ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্তার মাস্টারের মোড় বলু শীলের সেলুন থেকে রহমান প্রধানকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এসময় সেলুনের চেয়ারের নীচ থেকে ইয়াবা টেবলেট সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহমান প্রধানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই ইমতিয়াজ।
সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা বলেন,আটককৃত যুবককে ১ মাসের জেল এবং সেলুন মালিকের দোকানের লাইসেন্স না থাকায় বন্ধ করে দেয়া হয়। লাইসেন্স করার পর সেলুন খুলতে পারবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail