রবিউল আলম:
গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জড়িত ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গত ১৫ আগস্ট রাতে পূবাইলের মেঘডুবি এলাকার ঢাকা বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেঘডুবি এলাকার মোঃ খোকন মিয়া (৪৪) ও মোঃ মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়ার কান্দানিয়া এলাকার মোঃ মহসিন (৩৬)।
পুলিশ জানায়, আসামীদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৩টি স্মার্টফোন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে প্রচারিত 'শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে' সম্বলিত ৫টি লিফলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে ‘৪০নং ওয়ার্ড কোর আওয়ামী লীগ’ নামের একটি বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় ছিল, যার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ররোচনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল।
এ ঘটনায় এসআই মোঃ মেহেদী হাসান বাদী হয়ে পূবাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail