চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ বীন বেল্লাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গনি সাহেব বাড়ির প্রবাসী বেল্লাল হোসেন এর একমাত্র ছেলে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে।
প্রবাসীর পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ বীন বেল্লাল তার মা সহ গত মঙ্গলবার ঢাকা থেকে তার নানার বাড়ি চাটখিল পৌরসভার মুন্সি বাড়িতে বেড়াতে আসে। পরের দিন দুপুরে বাড়ির লোকজনের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। বাড়ির পাশে পুকুর পাড়ে তার জুতা দেখে লোকজন খোঁজাখোজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail