মমিনুল ইসলাম:
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অর্ধশতাধিক এতিম শিশুকে নিয়ে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমাতুজ যাহরা মসজিদে এ মিলাদ, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মতলব উত্তর উপজেলা অফিস প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন প্রমুখ।
মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ পরিচালনা করেন ফরাজীকান্দি ফাতেমাতুজ যাহরা মসজিদের খতিব ও নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া সিকদার। পরে দোয়া পরিচালনা করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে এর মধ্য দিয়েই ইকরাম চৌধুরী বেঁচে থাকবেন। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। দর্পণ পত্রিকার মাধ্যমে তিনি সকলের মাঝে বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, ইকরাম চৌধুরী ছিলেন নানা গুণের অধিকারী একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় গুণ ছিল তিনি অত্যন্ত ধৈর্যশীল ও ত্যাগী ছিলেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে অনেক সময় নিজে ত্যাগ স্বীকার করেছেন। এর মধ্য দিয়েই তিনি সকলের ঐক্য ধরে রেখেছিলেন।
স্মরণসভায় অন্যান্য বক্তারা বলেন, মরহুম ইকরাম চৌধুরী ছিলেন ধৈর্যশীল, নিরহংকারী ও সদালাপী মানুষ। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অন্যতম বড় অর্জন ছিল চাঁদপুরে অনেক সাংবাদিক তৈরি করা। তাঁর হাত ধরে গড়ে ওঠা সাংবাদিকরা বর্তমানে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন।
বক্তারা আরও বলেন, চাঁদপুর দর্পণ পত্রিকাকে এগিয়ে নিতে ইকরাম চৌধুরী নিরলসভাবে কাজ করেছেন। তাঁর স্মৃতি ও কর্মকে ধরে রাখতে পত্রিকাটিকে টিকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর দর্পণ টিকে থাকলে সাংবাদিক ইকরাম চৌধুরীর কর্ম ও স্মৃতিও মানুষের মাঝে বেঁচে থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail