প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জে ৫ মাদককারবারিসহ বৈষম্য বিরোধী মামলায় ৫ জন এবং নারী পোশাক শ্রমিক হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদককারবারিদের কাছ থেকে ৮১৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী মামলায় মোঃ হৃদয় হোসেন মিন্টু (৩১), আল ইমরান (৩৫), মোঃ আকাশ (২৮), মোঃ জনি (২৩), মোহাম্মদ সালা উদ্দিন (৪০); মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ নূরুল ইসলাম গোলাপ (৪৫), মোঃ জাকারিয়া (৪৫), মোঃ মাছুম (৪০), মোঃ হালিম (৪৮), রিয়া ওরফে লিজা (১৯) এবং নারী পোশাক শ্রমিক বর্ষা আক্তার (২০) হত্যা মামলায় মোঃ মুরাদ হোসেন (৩০), মোঃ সাগর (৩৫), মোসাঃ সুলতানা বেগম (৩৪)’কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail