প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৬:২১ পি.এম
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে মতলব উত্তর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঋষিপাড়ায় ফাইভ স্টার ব্রিকফিল্ডে প্রবেশপথের পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই জীবন চৌধুরী, এএসআই মো. রবিউল হোসেন ও সঙ্গীয় ফোর্স স্বপন দাস মনি ঋষিকে (২৫) আটক করেন। তিনি বড় দুর্গাপুর ঋষিপাড়ার মৃত ঈষান চন্দ্র দাসের ছেলে। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তর উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত মতলব উত্তর গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল
০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
Copyright © 2026 প্রতিদিনের নিউজ. All rights reserved.