আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাঙ্গি) গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরি নং ১২১৮, তাং ২৫/০৭/২০২৬ইং।
থানায় সাধারণ ডায়েরিতে অভিযোগকারী মো. আলাউদ্দিন উল্লেখ করেন, একই এলাকার তবিবুর রহমানের ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
গত শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের বাসিন্দা জনৈক আব্দুল আওয়ালের বাড়ির সামনে গেলে প্রতিপক্ষ পূর্বশত্রুতার জেরে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন। অভিযোগকারী দাবি করেন, ঘটনার সময় প্রতিপক্ষের আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভবিষ্যতে তার বা পরিবারের সদস্যদের ওপর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। এ কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। থানার ডিউটি অফিসার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছেন। একই সঙ্গে অফিসার ইনচার্জের পক্ষ থেকে বিষয়টি আইনানুগভাবে দেখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail