
জুলাই মাসজুড়ে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১২ সেনা গুরুতর আহত হয়েছে এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থিত একটি মার্কিন সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। চলতি জুলাইয়ের শুরু থেকে ইরানের হামলায় আহত প্রায় ১০০ মার্কিন সেনার মধ্যে তারা রয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) এক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে প্রায় ৫০ জন জর্ডানে মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোতে সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন।
জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তদন্ত চলছে। ২০শে জুলাই কুয়েতের আহমাদ আল জাবের বিমানঘাঁটির একটি রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, যা মাত্র ছয় মাস আগে চালু করা হয়েছিল।
এছাড়া, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটির গুদামেও হামলা হয়েছে এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিও সীমিত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির বড় একটি তাঁবুও হামলায় ধ্বংস হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail