
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে আর্জেন্টিনাকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। এই পিটিশনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম ইউরোনিউজের বরাত দিয়ে জানায়, ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আবেদনে ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা ও দলের অধিনায়ক লিওনেল মেসিকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আয়োজকদের দাবি, প্রতিযোগিতায় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা উচিত।
গণস্বাক্ষর কর্মসূচির আয়োজকরা বলেন, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার মানে কী? সবাইকে সমান সুযোগ দিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক।’ প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্য ছাড়িয়ে যায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন গণস্বাক্ষর কর্মসূচিগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
ম্যাচটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে সমর্থকদের অভিযোগ, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিতর্কের জন্ম দেন। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ ও মাঠের পারফরম্যান্স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail