
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনির হোসেনের বিরুদ্ধে ভুয়া দলিল দিয়ে আপন ছোট ভাইয়ের জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ভুক্তভোগী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের অন্যতম সহযোগী মনির হোসেনের বিরুদ্ধে রাস্ট্রীয় একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে সীমাহীন প্রতারণা, জালিয়াতি ও অবৈধভাবে জমি দখলসহ এলাকার স্থানীয় ও আপন ছোট ভাইকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে আসার অভিযোগ আছে।
সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন মানিক জানান, তিনি বর্তমানে নাসিক ১নং ওয়ার্ডস্থ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ বড়ভাই মনিররে সঙ্গে পারিবারিকভাবে জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
তিনি আরো বলেন, বিগত ০৬/০৯/২০১১ইং সালে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা জর্জ আদালতে একটি চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের করলে, উক্ত মামলাটি সঠিক স্বাক্ষ্য,প্রমাণের ভিত্তিতে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ হয়ে গেলে,পুনরায় মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একজন প্রতারক মহিলাকে দিয়ে মিথ্যা কাবিননামা বানিয়ে আমার বিরুদ্ধে একটি যৌতুকবিরোধী মামলা দায়ের করেন। পুলিশের সঠিক তদন্তে দায়েরকৃত মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আমাকে ওই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে মানিক আরোও অভিযোগ করেন, বিগত ০৫/০২/২০১৫ইং সালে ক্রয় সূত্রে মালিক একটি জমি তার ভুয়া স্ত্রী উম্মে সালমাকে দিয়ে একটি হেবা নামা জাল দলিল তৈরি করে উক্ত জমি যবর দখলের চেষ্টা করলে,
ভুক্তভোগী মানিক আদালতে ঐ ভুয়া দলিলটি বাতিলের জন্য একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত দলিল বাতিলের মামলায় বিবাদী মনির আদালতের ধার্যকৃত কোন তারিখেই হাজির না থাকা এবং সঠিক সাক্ষ্য প্রমাণ হাজির না করার কারণে বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
এমতাবস্থায় প্রতারক মনির হোসেন, আমার বিরুদ্ধে সকল প্রকার হামলা/মামল ও ষড়যন্ত্র করেও সফল না হওয়ায়, বর্তমানে বিএনপি'র কিছু নামধারী নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি/ধামকি ও উক্ত মামলা প্রত্যাহার সহ আপস মীমাংসা না-করলে স্বপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি/ধানকি প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ করেন।
এছাড়াও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে আমার মান সম্মান ক্ষুন্ন করতে এবং আমার সামাজিক অবস্থান নষ্ট করতে গত কয়েকদিন যাবত একাধিকভাবে বিভিন্ন স্থানীয় কিছু গণমাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও স্থানীয় পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডকে তিন মনিরের একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।
এছাড়া, মনির হোসেনের বিরুদ্ধে অতীতেও জালিয়াতি, প্রতারণা, ভুয়া দলিল তৈরি এবং সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হওয়ার প্রমান সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন।
এমতাবস্থায় ভুক্তভোগী মানিক উক্ত মিথ্যা হামলা-মামলা এবং রাজনৈতিক পরিচয় বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাকর্মীদের হুমকি-ধামকি হইতে মুক্তি পেতে উল্লেখিত অভিযোগগুলো সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান মামলার সুষ্ঠু ও আইনগত নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ের সত্যতা জানতে মো. মনির হোসেনকে একাধিকবার ফোন করলে একপর্যায়ে তিনি তার মোবাইল ফোন রিসিভ করে এবং অভিযোগের সকল বিষয়েই অস্বীকার করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail