
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই ) গ্রেপ্তাকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জুলাই রাতে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দগরপুর এলাকায় অভিযান চালিয়ে উত্তর নলুয়া গ্রামের মুখলেস গাজীর ছেলে মো. নবীর হোসেন(৩৩) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে এগারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
একইদিনে এসআই মো. জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপাধি দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকা হতে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের হরমুজ আলী প্রধানীয়ার ছেলে নিরব হোসেন(৩৬)কে চুরির মামলায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অপরাধী কেউ পার পাবে না। অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে গ্রেপ্তারকৃতরা আসামীরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail